1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২৫আফগানিস্তানে - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২৫আফগানিস্তানে

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ

আফগানিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে ২৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহন করছিল ওই সামরিক হেলিকপ্টারটি।

পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেন, দু’টি সামরিক হেলিকপ্টার হেরাত প্রদেশে তাদের গন্তব্যে যাওয়ার সময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মেহরি জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ডেপুটি কমান্ডার এবং ফারাহ প্রদেশের কাউন্সিল প্রধান নিহত হয়েছেন।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানেহ বলেন, একটি হেলিকপ্টার প্রতিবেশী হেরাত প্রদেশে রুটিন মাফিক দায়িত্ব পালনের সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। কিন্তু তালেবানের মুখপাত্র জানিয়েছেন, তাদের যোদ্ধারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team