1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: মহিলা যুবলীগের সভাপতি আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: মহিলা যুবলীগের সভাপতি আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মমতাজ বেগম (সাথী) নামের এক মহিলা যুবলীগ নেত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাথী চ্যানেল-৬৯ এর নওগাঁ জেলা সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরিতে গিয়ে ক্যামেরাম্যান জাকারিয়া হোসেন (৩০) সহায়তায় অনিয়মের খবর প্রচারের হুমকি দিয়ে চাঁদাবাজি করে আসছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে পত্নীতলা উপজেলার নজিপুর মিষ্টির দোকানে গিয়ে চাঁদাবাজি করার সময় হনতা তাদের ধরে পুলিশের নিকট সোর্পদ করে।

সাথী রাণীনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতা সাথী ও জাকারিয়াকে বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে তুলে দেয়। পরে ভুক্তভোগীরা চাঁদাবাজির অভিযোগের মামলা না করায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team