1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাঁথিয়ার ছাত্রলীগ সাধারণ সম্পাদক সানা বহিষ্কার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সাঁথিয়ার ছাত্রলীগ সাধারণ সম্পাদক সানা বহিষ্কার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

পাবনা ব্যুরো: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্ববর) তাদের বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের সাঁথিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, সম্প্রতি সাঁথিয়া উপজেলায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজ চলাকালে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করেন হাসিবুল হক সানা। গত ২৯ আগস্ট বিকেলে তিনি চাঁদার টাকা না পেয়ে কাজের সুপারভাইজারকে মারধর করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে সানাকে আটক করে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team