1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ও বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শে গ্রামীণ সড়ক মাস্টারপ্লাান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক,সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা বুধবার (২৪জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রকৌশলী(এলজিইডি)মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মো.মনিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিআইএস স্পেশালিষ্ট,বেটস এর প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। কর্মশালায় জানানো হয়,এশীয় উন্নয়ন ব্যাংকের(এডিবি)অর্থায়ন ও এলজিইডির বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছর থেকে সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শুরু হবে।এসব সড়ককে পর্যায়ক্রমে প্রশস্ত ও আধুনিকায়ন করা হবে,যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হয়।

বক্তারা বলেন,কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সড়ক উন্নয়নের ফলে সাঁথিয়ার সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ সহজ হবে,যাতায়াতের সময় কমবে এবং ব্যবসা-বাণিজ্য, কৃষি,শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারের এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী ও এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team