1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শেরপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি বাঁশিসহ মো. মুকলেছুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় মির্জাপুর এলাকা থেকে মুকলেছুর রহমানকে ২০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি বাঁশিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুকলেছুর রহমান শেরপুর উপজেলার মির্জাপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জালাল হোসেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুকলেছুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা গাঁজা ও গাঁজা সেবনের বাঁশি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team