1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে ১৬০ পিস ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিবগঞ্জে ১৬০ পিস ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. গোলাম জাকারিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই পূর্বপাড়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম জাকারিয়া শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মোফাজ্জল হোসেন এবং মায়ের নাম মোছা. জমেলা খাতুন।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় গোলাম জাকারিয়ার নিজ দখলীয় সেমিপাকা বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষের দরজার কাছে তাঁর ডান হাতে থাকা একটি সবুজ টিস্যু ব্যাগ থেকে ট্যাপেন্টাডলযুক্ত ট্যাপাল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলো ১৬টি ব্লিস্টার পাতায় ছিল। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১৬০টি ট্যাবলেট পাওয়া যায়। ব্লিস্টার পাতাসহ ট্যাবলেটগুলোর মোট ওজন ৬৫ দশমিক ৬ গ্রাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদকের বিস্তার রোধে মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team