1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিবগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি হলেন— শিবগঞ্জ উপজেলার চাঁদনিয়া গ্রামের মৃত বনিশ শেখের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৬)।

ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় শফিকুল ইসলামের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে ডিএনসি নিরলসভাবে কাজ করছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team