1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন— শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাজীপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া এলাকার মৃত জামাল মাস্টারের ছেলে মো. শাহজাহান (৫৫) এবং একই এলাকার মৃত হাফিজার খাদেমের ছেলে মো. ফারুক হোসেন লজেন (৪৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫টি কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য ও ইনজেকশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team