1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শাপলা চত্বরে নৃশংসভাবে সব বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় ২ লাখ গোলাবারুদ, আর্মস-অ্যামুনিশন ব্যবহার করা হয়েছিল।

শুক্রবার (৮ মে) বিকেলে জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত শাপলার স্মৃতি শহীদগাঁথা- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তখনকার প্রধানমন্ত্রী বলেছেন- কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়ে আছে। দেশের প্রধানমন্ত্রী কী পরিমাণ মিথ্যা কথা বলতে পারে! আজ অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, ধীরে ধীরে তদন্তে ৭২ জনের বেশি হত্যার প্রমাণই পাওয়া গেছে, নিখোঁজ আছে। এজন্য আমরা মনে করি, এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, দীর্ঘকালের ইসলামি জনতার প্রতি যে কর্তৃত্ববাদী সরকারের জুলুম, নির্যাতনের বা বিস্ফোরণের একটা আউটবার্স্ট হিসেবে সেদিন সর্বস্তরের জনগণ দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান আর ২০১৩ সালের ৫ মে এর ঘটনা বিচ্ছিন্ন নয়। একটির সঙ্গে আরেকটি ফলোআপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের ১৮ কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, যে কারণে মানুষ জীবন দিয়েছিল, সেই আদর্শ, সেই সংগ্রাম, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা যেন জাতির কাছে দেওয়া ওয়াদা থেকে মুখ ফিরিয়ে না নেই। জাতির কাছে যেন অপরাধী হিসেবে বিবেচিত না হই। এই ব্যাপারে নিজেদের বিবেকের কাছে যেন আমরা বিশ্লেষণ করে, বোঝাপড়া করে আমরা সবাই যেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের সেই সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাই।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team