1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালের হিমঘরে এন্ড্রু কিশোরের মরদেহ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

রামেক হাসপাতালের হিমঘরে এন্ড্রু কিশোরের মরদেহ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী কন্ঠরাজ এন্ড্রু কিশোরের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রামেক হাসপাতালের মর্গের হিমঘরে মরদেহ রাখা হয়েছে৷ অস্ট্রেলিয়ায় অবস্থানরত ছেলেমেয়ে দেশে ফিরলে আনুষ্ঠানিকতা শেষে রাজশাহীতে সমাহিত করা হবে। আজ সোমবার রাত ১০ টার দিকে এম্বুলেন্সে করে হাসপাতালে মরদেহ নিয়ে যাওয়া হয়। প্রিয় শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার বোনের বাসার সামনে হাজার হাজার ভক্ত ভিড় জমায় প্রিয় শিল্পীকে এক নজর দেখতে।

উল্লেখ্য, এর আগে আজ সোমবার ৭ টায় রাজশাহী মহানগরীর মহিষবাথানে তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তার মৃত্যু হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পরে থেকে তার শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না। কাল থেকে কথাও বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যু নিয়ে বিভিন্ন পোস্ট করছে ভক্তরা। তিনি রাজশাহীর কৃতি সন্তান ছিলেন। তার মৃত্যুতে দেশ এক মেধাবী শিল্পীকে হারাল। তারকাদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

এছাড়াও তার সহকর্মী শিল্পীরা তাকে নিয়ে আবেগ ঘন পোস্ট দিচ্ছেন। ডাক দিয়াছেন দয়াল আমারে আর বেশিদিন রইবো নারে তোদের মাঝারে। তার এই গানের মতো করেই তিনি বড় অসময়ে চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team