1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবির জুলাই ৩৬ হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

রাবির জুলাই ৩৬ হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

অনুষ্ঠানে উপউপাচার্যদ্বয় হলের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক এবং অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

এ সময় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম জুলাই ৩৬ হলের কৃতী শিক্ষার্থী ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতিভা বিকাশে সহশিক্ষামূলক ও অন্যান্য কর্মকাণ্ডে উৎসাহিত করতে হল প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে হল কর্তৃপক্ষ অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি মেধাবী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও মানসিক বিকাশে সংস্কৃতি ও ক্রীড়াচর্চার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতেও তাদের মেধার স্বাক্ষর রাখবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবে হলটির নাম জুলাই ৩৬ হল করা হয়েছে। নারী শিক্ষার্থীরা যাতে শিক্ষা ও গবেষণাসহ সমাজের সব ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের সুবিধার্থে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নারী শিক্ষার্থীরা ধীরে ধীরে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই ৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team