1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

মহাদেবপুরে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মহাদেবপুরে সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ৪৮ নওগাঁ -৩ মহাদেবপুর- বদলগাছি আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মহাদেবপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ গোলাম রব্বানী , উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী ,উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, রাইগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক ও সাবেক ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরাজ ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি প্রমূখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অরিন্দম মুখার্জি (বিংকু)। উল্লেখ্য যে, প্রধান অতিথি উক্ত অনুষ্ঠান শেষে উপজেলা আইনশৃঙ্খলা সভা ও সমন্বয় সভায় যোগ দেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team