1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‌্যালি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

রাবিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‌্যালি

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাবি ফিশরিজ সমিতি ও ফিশারিজ বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের তুঁতবাগান সংলগ্ন গবেষণা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

এ সময় ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, বিভাগের সভাপতি প্রফেসর মো. ইসতিয়াক হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপ-উপাচার্যদ্বয়, ফিশারীজ অনুষদের অধিকর্তা, বিভাগের সভাপতি, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্টরা অংশ নেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে দুপুরে ফিশারীজ বিভাগে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর মো. ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর মোহা. আখতার হোসেন। এ সময় জাতীয় মৎস্য পক্ষের তাৎপর্য, মৎস্যসম্পদের উন্নয়ন এবং মৎস্য খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team