1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

রাবিতে ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস বিভাগে বৃহস্পতিবার ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই ল্যাব উদ্বোধন করেন। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। ল্যাবের পরিচালক প্রফেসর মো. গোলবার হোসেন সেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে এই ল্যাবের কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঔষধের ক্ষমতা, কার্যকারীতা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিরূপনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ‘ইনসাইট ল্যাব’ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন হিসেবে অনুমোদন পেয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team