1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাণীনগরে মতবিনিময় সভা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

রাণীনগরে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নওগাঁর (রাণীনগর) প্রতিনিধি: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এই সভার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) রাণীনগর।

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ( এমআইপিএস) -এর ব্যানারে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন এস এম ফজলুল বারী হারুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মেজবা-উল-হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, বায়তুল মাল সম্পাদক ফিরোজ এ আলম, উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর মো. পাভেল রহমান এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের নওগাঁ জেলা কো-অর্ডিনেটর মো. গিয়াসউদ্দিন আহমেদ। এছাড়াও সভায় বিভিন ধর্মীয় ও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে শান্তি, শৃঙ্খলারক্ষা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের উসকানি বা সংঘাতের পথ না বেছে সামাজিক সম্প্রীতি ও ঐক্য ধরে রাখতে সব রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও স্থানীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team