1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর পবায় অনুমোদনহীন দুই বেকারিতে বিএসটিআই’র অভিযান - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

রাজশাহীর পবায় অনুমোদনহীন দুই বেকারিতে বিএসটিআই’র অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নওহাটা এলাকায় অবস্থিত তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারীকে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন, বিক্রি-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারীকে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রি-বিতরণের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন প্রতিরোধ, নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team