1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, আটক ২ জনের স্বীকারোক্তি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, আটক ২ জনের স্বীকারোক্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : 

রাজশাহী মহানগরীতে বৃদ্ধ স্বামীকে বেঁধে রেখে এক বৃদ্ধাকে (৬৫) ধর্ষণ করেছে দুই যুবক। গতকাল সোমবার ভোরে নগরের রাজপাড়া থানার চৈতিরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিত বৃদ্ধা রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই দুই যুবকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- নগরের শাহমখদুম থানার খিরশিন টিকর মহল্লার বাবুর ছেলে তুষার আলী (১৯) ও সিলিন্দা মহল্লার জহিরুলের ছেলে শিমুল হাসান (১৯)। সোমবার বিকালে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সোমবার ভোরে তুষার ও শিমুল নগরীর চৈতিরবাগান এলাকায় পুকুর পাড়ে যায়। এরপর খুব ভোরে বৃদ্ধকে ঘরের মধ্যে বেঁধে রেখে তার বৃদ্ধা স্ত্রীকে ধর্ষণ করে তারা। ধর্ষণের পর চলে যায় দুই যুবক। এরপর বৃদ্ধা তার স্বামীকে উদ্ধার করে। এ ঘটনায় সকালে স্বামী ও স্ত্রী থানায় মামলা করেন। ওই দুই যুবক ছিনতাইসহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।ওসি জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। এরপর বিকালে তুষার ও শিমুলকে গ্রেফতার করা হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই বৃদ্ধার মেডিকেল টেস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team