1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মারধরে যুবক নিহত, আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে মারধরে যুবক নিহত, আটক ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিবেদক  :
রাজশাহী মহানগরীতে মারধরে যুবক নিহত হওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, নগরীর মীরের চক এলাকার মুজাহিদের
স্ত্রী শিল্পী (৫০), মইনুলের স্ত্রী রিকতা (৩৫) ও মৃত আজিজুলের ছেলে মাহমুদ (৪৫)। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়। তবে বাকিরা পলাতক রয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার এসি একরামুল হক  বলেন, যুবক নিহত হওয়ার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নগরীর মীরের চক এলাকার মাহমুদের বউ সোমা তার বাড়ির পাশে রাস্তার সামনে ময়লা-আবর্জনা ফেলে রেখেছিল। রাস্তায় ময়লা দেখতে পেয়ে গত ১৭ সেপ্টেমবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিটন রাস্তায় ময়লা না ফেলার জন্য বলে। তখন মাহমুদের বউ সোমা তার স্বামী ও
স্বজনদের ডেকে বাকবি তন্ডা শুরু করে দেয়। একপর্যায়ে তারা লিটনকে মারধর করে। মারধরে সে আহত হয়। এরপর গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team