1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচার হাসিনা সরকার কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) নগরীর লক্ষীপুর মোড়ে রাজপাড়া থানা বিএনপি’র উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাডঃ এরশাদ আলী ঈশা, আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতা রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ডাঃ জাহিদ দেওয়ান শামিম, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপি নেতা মুরাদ পারভেজ পিন্টু, রাজপাড়া থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মোঃমিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব মো:আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল শেখ বনি,রাজপাড়া থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াজির আলী উজির, নাজিম উদ্দীন নাজিম,আব্দুর রাজ্জাক, শাহিন হোসেন, হারুনুর রশিদ হারুন, হায়দার আলী, মোঃ সালমগীর হোসেন, মাহমুদুল হাসান রুবেল, রাজপাড়া থানা বিএনপির ১নংসদস্য জাহাঙ্গীর হোসেন,৬নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক শাহিন আলম,সদস্য সচিব তারিফ হোসেন,যুগ্ম-আহ্বায়ক জীবন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা,সদস্য নীরব খাঁন তারেক, মোবারক উদ্দিন পলাশ, যুবদল নেতা তুহিন,জিল্লাল, চঞ্চল, রফিকুল ইসলাম মিলন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বক্তারা অবিলম্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আহ্বান জানান এবং দ্রুততম সময়ের নির্বাচনের রোডম্যাপ ঘোষনার আহ্বান জানান। সমাবেশ শেষে নগরীর লক্ষীপুর মোড়ে হইতে সিএন্ডবি মোড় পর্যন্ত বিএনপি’র নেতা কর্মীরা মিছিল করেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team