1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালী এলাকায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার তকিনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে ও একই গ্রামের কালুর ছেলে আব্দুল হাদী। বৃহস্পতিবার দুপুরে কাটাখালি থানার বাংলা ট্রাক নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই মোটরসাইকেল আরোহী যাচ্ছিলেন। পথে তারা কাটাখালি এলাকার বাংলা ট্রাক নামক স্থানে পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক-মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে তাদের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team