1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে নতুন ৫৪ জনসহ মোট করোনা রোগী ৪১১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

রাজশাহীতে নতুন ৫৪ জনসহ মোট করোনা রোগী ৪১১

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় নতুন আরো ৫৪ জনসহ মোট ৪১১ জন করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে ও ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন নিজ নিজ বাড়িতে। ৪১১ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ২৭৩

জন, বাঘা উপজেলায় ১৫ জন, চারঘাট উপজেলায় ১৫ জন, পুঠিয়া উপজেলায় ১২ জন, দুর্গাপুর উপজেলায় ৭ জন, বাগমারা উপজেলায় ১৫ জন, মোহনপুর উপজেলায় ২৩

জন, তানোর উপজেলায় ২২ জন, পবা উপজেলায় ২৬ জন ও গোদাগাড়ী উপজেলায় ২ জন রয়েছে।

এদিকে, করোনা শঙ্কায় রাজশাহী জেলা ও মহানগরে ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরে ১ জন ও বাঘায় ৭ জন । বাকি ৮ উপজেলায় কেউ হোম কোয়ারেন্টানে নাই। এ পর্যন্ত জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ২০৪৭ জন। আজ শুক্রবার রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team