1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

রাজশাহীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে দেয়াল ধসে সাজ্জাদ হোসেন নামের এক আড়াই বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে। সে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারি এলাকার সয়েদুল্লাহর ছেলে। সোমবার সন্ধ্যার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘঠে। নানির বাড়িতে এসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বাড়ির দেয়াল ধসে সাজ্জাদ নামের ওই শিশু মৃত্যুবরণ করে। দেয়াল ধসে আরেক শিশু আহত হয়। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাজ্জাদ নানার বাড়িতে বেড়াতে এসেছিল। এ বিষয়ে বোয়ালিয়া থানার এসআই মিজান-১ বলেন, দেয়াল ধসে শিশু মারা গেছে। লাশ মর্গে রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team