1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

রাজশাহীতে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে দেড় কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ জীবন শেখ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী আরএমপির দামকুড়া থানার চরমাজারদিয়া পশ্চিমপাড়া এলাকার সেন্টু মাজির ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস

জানান, নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর পাঠানপাড়াস্থ ঈদগাহ গেটের সামনে থেকে মাদক ব্যবসায়ী জীবন শেখকে ১ দেড় কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team