1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ অক্টোবর (সোমবার) থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

উল্লেখ করা হয়, নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team