1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে আরো ১০৬ জনের করোনা শনাক্ত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে আরো ১০৬ জনের করোনা শনাক্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চিকিৎসকসহ ১ দিনে ১০৬ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে রাজশাহীতে মোট ১৭৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ১০৬ জনের মধ্যে, চিকিৎসক-নার্স, পুলিশ ও হাসপাতালের সহকারী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন। ১৭৮৮ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ১৪০০ জন, বাঘা উপজেলায় ৩৫ জন, চারঘাট উপজেলায় ৩৫ জন, পুঠিয়া উপজেলায় ২১ জন, দুর্গাপুর উপজেলায় ২৪ জন, বাগমারা উপজেলায় ৪৫ জন, মোহনপুর উপজেলায় ৫৮ জন, তানোর

উপজেলায় ৫৩ জন , পবা উপজেলায় ৯৭ জন ও গোদাগাড়ী উপজেলায় ২০ জন রয়েছে। এরমধ্যে ১৪ জন মারা গেছে ও বাকিরা চিকিৎসাধীন রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team