1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অনুমোদন ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে ‘কেক ব্রাইট’ নামে একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন, বিক্রি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত করছিল এবং খাদ্য উৎপাদনে নন-ফুড গ্রেড উপাদান ব্যবহার করছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team