1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে অটোরিকশা উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

রাজশাহীতে অটোরিকশা উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলচালক কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে লামিয়া খাতুন (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত হয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তার বাড়ি যশোর জেলায়। তিনি নগরীর একটি মেসে থেকে পড়াশোনা করেন। সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কুমারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত বিশ্ববিদ্যালয় ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সাহেববাজার এর দিক থেকে কুমারপাড়া মোড়ের দিকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে অটোরিকশাটি কুমারপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও আরেক নারী যাত্রী এবং তার শিশু আহত হয়। তবে বেশি আহত হয় ছাত্রী লামিয়া। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team