1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

রাজশাহী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দামকুড়া থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ রিপন আলী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপির একটি আভিযানিক দল দামকুড়া থানার ফরেস্ট বাগান এলাকায় অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতার রিপন আলী দামকুড়া থানার চর মাজারদিয়ার পূর্বপাড়ার সাত্তার মোল্লার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে নেশাজাতীয় সিরাপ নিয়ে যাওয়ার সময় বিজিবির আভিযানিক দলের সদস্যরা রিপন আলীকে থামার সংকেত দেন। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘বনকফ’ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team