1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বোর্ডের যে ৭টি কলেজ থেকে এইচএসসিতে কোন পরীক্ষার্থী পাশ করেনি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রাজশাহী বোর্ডের যে ৭টি কলেজ থেকে এইচএসসিতে কোন পরীক্ষার্থী পাশ করেনি

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধিনস্থ ৭টি কলেজ থেকে কোন পরীক্ষার্থী পাশ করেনি। এ সব কলেজে একাধিক পরীক্ষাথীও ছিল। এইচএসসির ফলাফল ঘোষণা উপলক্ষে রাজশাহী বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক। কলেজগুলো হলো, নওগাঁর মান্দার চকুলি স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কেউ পাশ করেনি। চক মান্দা আদর্শ কলেজ। এখান থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাশ করতে পারেনি। জয়পুরহাট

নাইট কলেজ। এই কলেজ থেকে ৩ জন অংশ নিয়ে কেউ পাশ করেনি। দেবিপুর কলেজ। এই কলেজ থেকে ২ জন অংশ নিয়ে কেউ পাশ করতে পারেনি। বগুড়ার সারিয়াকান্দি কলেজ থেকে ২ জন অংশ নিয়ে দুইজনই ফেল করে। চৌগাছা মহিলা কলেজ ও হিছমি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, কলেজগুলো একেবারে নতুন। প্রতিষ্ঠা হওয়া বেশিদিন হয়নি। তারপরও কেন কোন পরীক্ষার্থী পাশ করেনি তা খোঁজ নিয়ে দেখা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team