1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
বিএসটিআই লোগো

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর যৌথ উদ্যোগে গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মেসার্স রহমানিয়া বেকারী, হোসেনপুর, সিরাজগঞ্জ এর কেক পণ্যের এবং মেসার্স হৃদয় বেকারী, বাহিরখোলা, সিরাজগঞ্জ এর বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে অবৈধভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করায় ‘বিএসটিআই আইন,২০১৮’

এর আওতায় যথাক্রমে ৩০ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় ওজন ও পরিমাপে কম প্রদান করায় মেসার্স বন্ধন ট্রেডার্স-কে ৫ হাজার এবং মেসার্স হক ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই’র পক্ষে গোবিন্দ কুমার ঘোষ, ফিল্ড অফিসার (সিএম) এবং উৎপল কুমার, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন । জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team