1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে জাতীয় অন্ধ সংস্থার অসহায় দুঃস্থ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন জাতীয় অন্ধ সংস্থার শাখা কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী তুলে দেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। এ সভায় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত

ছিলেন। পুলিশ সুপার ঈদ সামগ্রী বিতরণকালে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দুস্থ ও অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কর্মকান্ডেও পুলিশ সাধারণ জনগণের পাশে রয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team