1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যশোরে ট্রাকের ধাক্কায় এক আরোহীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

যশোরে ট্রাকের ধাক্কায় এক আরোহীর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোতালেব হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গিয়াস উদ্দিন (৩৩) নামে তার এক বন্ধু আহত হন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার যশোর-নড়াইল সড়কের চাড়াভিটায় এ দুর্ঘটনা ঘটে। মোতালেব নড়াইল সদরের বুড়িখালি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম  জানান, দুপুরে বন্ধু গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নড়াইলের উদ্দেশ্য যাচ্ছিলেন মোতালেব। পথে চাড়াভিটায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে দুইজনই গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা মোতালেবকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসাধীন গিয়াস উদ্দিনের অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team