1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ধসে পড়েছে একাংশ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ধসে পড়েছে একাংশ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্কআগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা মুম্বাইয়ের ফোর্ট এলাকায় বহুতল একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির একাংশ ধসে পড়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় শনিবার (০৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ‘প্যাটেল চেম্বার’ নামের ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভবনের লেভেল-৩ এ আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে গিয়ে ফায়ারের দুই কর্মী আহত হয়েছেন। আগুনের ভয়াবহতায় ভবনটির একাংশ ধসে পড়েছে। তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েননি।

প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট, ১১টি ট্যাংকার ও অন্তত দেড়শ কর্মী কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে।

দশ দিনের ব্যবধানে মুম্বাইয়ের ফোর্ট এলাকায় এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত শুক্রবার (০১ জুন) দক্ষিণ মুম্বাইয়ের সিন্দিয়া হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা এখনও তদন্তাধীন

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team