1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মুন্সীগঞ্জে ট্রাকচাপায় নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতু প্রকল্প এলাকায় ট্রাকচাপায় মো. মতিবুল্লাহ (১৮) নামে এক হালুয়া বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিবুল্লাহ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের আবি রহমানের ছেলে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সকালে মাওয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে হালুয়া বিক্রি করছিলেন মতিবুল্লাহ। এসময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরো জানান, পুলিশ ট্রাকের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে লৌহজং থানা হেফাজতে রাখা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team