1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোপালগঞ্জে বাস খাদে, নিহত ৩ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

গোপালগঞ্জে বাস খাদে, নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন যাত্রী। নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান বাসে থাকা প্রত্যক্ষদর্শীরা।

রবিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শাহজালালে থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যুশাহজালালে থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তে বাসটি মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় তারা আহত ও নিহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত যাত্রী পিরোজপুরের জিয়ানগর এলাকার বাসিন্দা আবদুল্লাহ জানান, বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। চালক শুরু থেকেই অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণেই ব্রিজের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং প্রায় সব যাত্রীই কমবেশি আহত হন।
খুলনার দিঘলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩খুলনার দিঘলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে মোট ১৭ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।
মহাসড়কে অপরাধ দমন, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে নির্দেশনামহাসড়কে অপরাধ দমন, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে নির্দেশনা

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

খবর২৪ঘন্টা/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team