1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মালোপাড়া পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ পরিদর্শনে রাসিক মেয়র ও আরএমপি কমিশনার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

মালোপাড়া পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ পরিদর্শনে রাসিক মেয়র ও আরএমপি কমিশনার

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মালোপাড়া পুলিশ ফাঁড়ির নির্মাণ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার। আজ রোববার বিকেলে তাঁরা এ কাজ পরিদর্শনে যান। জানা গেছে, নগরীর মালোপাড়া এলাকায় পুলিশ ফাঁড়ির পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। রোববার

বিকেলে নির্মাণ কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার। এ সময় তাঁরা কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর এবং আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন আরএমপির ডিসি (হেডকোয়াট) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (ট্রাফিক) অনির্বাণ চাকমা, ডিসি (মতিহার) সাজিদ হোসেন, ডিসি (স্টেট) সাইফুদ্দিন, মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম, এডিসি (বোয়ালিয়া) একরামুল হক প্রমুখ।

খবর ২৪ ঘণ্টা/আরএস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team