1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মান্দায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

মান্দায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

‘ভবিষ্যৎ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে বাস্তবায়নাধীন এনগেজ (ঊঘএঅএঊ) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের এরিয়া অফিসার তুহিন ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর নির্মলা রানী রায়, ব্রজেন হেমব্রমসহ প্রকল্পের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করেন। অনুষ্ঠানের শেষে উপজেলার ৬টি ইউনিয়নে সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team