1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদক চোরাচালানীদের সাথে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

মাদক চোরাচালানীদের সাথে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকারীর সাথে সংঘর্ষে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত এবং র‌্যাবের সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়,সোমবার (১৪ নভেম্বর) র‌্যাব এবং ডিজিএফআইয়ের মাদক বিরোধী যৌথ অভিযানকালে চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানীদের গুলিতে দায়িত্বরত ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) শহীদ হন।
এই ঘটনায় একজন র‌্যাব সদস্য আহত হন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team