1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে ভূমিসেবা মেলার সমাপনী  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

মহাদেবপুরে ভূমিসেবা মেলার সমাপনী  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১মে) ভূমি অফিসের নতুন ভবনে আযোজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। নওগাঁ-এনায়েতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মৌদুদুর রহমান কল্লোলের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. গোলাম রব্বানী, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, মহাদেবপুর থানার আফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, সার্ভেয়ার মো. এমদাদুল হক প্রামানিক, নাজির কাম ক্যাশিয়ার মো. মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. ফজলে হুদা এমপি।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team