1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রোড শো ক্যাম্পেইন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রোড শো ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ১০ জুন দুপুরে মহাদেবপুর উপজেলায় দিনব্যাপী ক্যাম্পেইন (রোড শো) অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মানজুরা মুশাররফ সংক্ষিপ্ত আলোচনা ও বৃক্ষ রোপনের মাধ্যমে উপজেলা চত্বর থেকে ক্যাম্পেইন রোড শো এর উদ্বোধন ঘোষণা করেন। রোড শো ক্যাম্পেইনের মাধ্যমে বৃক্ষ রোপন, প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কমানো, প্রাকৃতিক পরিবেশ,পরিবেশগত মানবাধিকার,পরিবেশ ন্যায়বিচার বিষয়ক বার্তা দ্বারা তৈরি ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার দিয়ে ১৫টি সুসজ্জিত অটো ভ্যান (মাইকসহ ও বাদক দলসহ) মাধ্যমে করে তথ্য প্রদান করা হয়। প্রাকৃতিক পরিবেশ,পরিবেশগত মানবাধিকার বিষয়ক অডিও রেকর্ডকৃত বার্তা রোডশোতে সর্বদা বাজানো হয়। রোডশো‘তে সরকারি, বে—সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, সিএসও সদস্য, শিক্ষার্থী ফোরামের সদস্য, নারী ও যুব প্রতিনিধিসহ মোট ১২০ জন অংশগ্রহণ করবেন।

বিভিন্ন এলাকা ও ৬ ইউনিয়ন প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলায় এসে ১১১ টি বৃক্ষ বিতরণের মাধ্যমে রোড শো ক্যাম্পেইন শেষ হয়। ক্যাম্পেইনে উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, পরিবেশবাদী সংগঠন নিরাপদ নওগাঁর চেয়ারম্যান ও জেলা সিএসও‘র সদস্য এম সাখাওয়াত হোসেন,ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মো: তুহিন ইসলাম, টেকনিক্যাল অফিসার তামান্ন জেবিন,ফিল্ড ফেসিলেটেটর শুক্লাদেব,মিলিতা মূমূর্ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team