মহাদেবপুরে বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মো. মনিরুল হক মনির সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম বুলেট। জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল, গোপাল চন্দ্র সাহা, আলহাজ্ব আব্দুল জব্বার, আশরাফুল ইসলাম রিচার্জ, সমিতির সাধারণ সম্পাদক শ্রী উৎপল ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম দুলাল, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।