1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে রোপণকৃত ধানের জমিতে বিন্না মারা বিষ প্রয়োগ করে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর মৌজায়। এ ঘটনায় ভুক্তভোগী মোজাফফর হোসেন (৬৮) বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জয়পুর গ্রামের বাসিন্দা মৃত মমেজ উদ্দিনের ছেলে মো. মোজাফফর হোসেন তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আরএস খতিয়ান নং- ১৯৪, হাল দাগ- ১৩২৪, ৩.৬৪ একরের মধ্যে ১.৯৮ একর জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে মোজাফফর হোসেন বাদী হয়ে আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেন। বর্তমানে মামলা দুটি (যার নম্বর- ৫৩৪সি/২০২৬ মহা. ও ৫৯৫সি/২৬ মহা.) চলমান রয়েছে। এরই জের ধরে গত ১৪ আগস্ট শুক্রবার বেলা আনুমানিক ১১টার সময় খাজুর ইউনিয়নের দেবীপুর নিচপাড়া গ্রামের মৃত আব্দুলের ছেলে মো. আমিনুল ইসলাম (৩০) ও মো. শহিদুল ইসলাম (৪০); জয়পুর সরদার পাড়ার মৃত সোবহানের ছেলে মো. সাদেকুল (৪০); জয়পুর গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মোজাহার (৪৫), মৃত সাদেকের ছেলে মো. আলতাব হোসেন (৩৪), মো. শাজাহানের ছেলে মো. হারুন (৩২), মো. মোজাহারের ছেলে মো. মোকাদ্দেস (৩০), মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫), মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ময়নুর (৪২), মৃত তবিজ উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫০); গোপীনাথপুর গ্রামের মো. ইউসুবের ছেলে মো. চঞ্চল (৪০) ও মো. তোতা (৩৫); পত্নীতলা উপজেলার হরিরামপুর প্রফেসর পাড়ার মৃত তবিজ উদ্দিনের জামাতা মো. মনিরুজ্জামান (৩৬) এবং একই উপজেলার শাশইল গ্রামের মো. আ. রাজ্জাকের ছেলে মো. স্বপন (৩০) দলবদ্ধ হয়ে মোকদ্দমাধীন ওই জমিতে গিয়ে রোপণ করা ধানে বিন্না মারা বিষ প্রয়োগ করে। ঘটনা জানতে পেরে মোজাফফর হোসেন ও তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে এ সময় বিবাদীরা তাদের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মোজাফফর হোসেন আরও দাবি করেন, বিন্না মারা বিষ প্রয়োগ করার কারণে জমির ধানগাছগুলো পুড়ে গেছে। তিনি বলেন, “এতে আমার ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।” ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ আগস্ট, শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই মাঠের অন্যান্য জমির ধান সবুজ ও সতেজ থাকলেও মোজাফফর হোসেনের জমির ধানগাছগুলো পুড়ে, শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। এ সময় তিনি বলেন, কয়েক দিন আগেও এই জমিতে বিরোধীরা পাওয়ার টিলার চালিয়ে ধান নষ্ট করে দিয়েছিল। পুনরায় ধান রোপণ করলে বিষ দিয়ে সেগুলো পুড়িয়ে দিল। এ ব্যাপারে জানতে চাইলে ধান পোড়ানোর অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেন, তিনি তার জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে মাষকলাই বুনেছেন।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team