
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে কমিউনিটি মবিলাইজেশন, এডভোকেসি, মনিটরিং ও রিপোর্টিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার জিয়া বাজারে অবস্থিত পানকৌড়ি রিসোর্টে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা ও প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কমিউনিটি মবিলাইজেশন, এডভোকেসি, মনিটরিং ও রিপোর্টিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা, জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিভিন্ন কার্যক্রমের তথ্য যথাযথভাবে পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন। প্রশিক্ষণ সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মিলিতা মুরমু ও শুক্লাদেব।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা মনোযোগের সঙ্গে বিভিন্ন সেশন ও আলোচনায় অংশ নেন। দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।