1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মসজিদ-মাদরাসায় রাজনীতি বন্ধ করতে হবে: এমপি রেজা আহাম্মেদ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

মসজিদ-মাদরাসায় রাজনীতি বন্ধ করতে হবে: এমপি রেজা আহাম্মেদ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: জাতীয় সংসদে মসজিদ-মাদরাসায় রাজনীতি বন্ধ করার দাবি তুলেছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ। সংসদে তিনি বলেন, মসজিদ আল্লার ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো আইন পাস করার জন্য যাতে কেউ মসজিদ-মাদরাসায় রাজনৈতিক মিটিং না করে।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার (২২ জুন) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

দুপুর ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বলেন, ‘আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লার ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যায় রাজনীতি করে।’

তিনি বলেন, ‘আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাইস্কুলে বা কোনো হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলের কর্মীসভা করি, জনসভা করে মিটিং করি, তাদেরও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সঙ্গে সবাই একমত কি-না জানি না।’

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team