1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভোরের কাজে নেমেই বিষধর সাপের ছোবল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ভোরের কাজে নেমেই বিষধর সাপের ছোবল

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চককীর্তি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকার মৃত লোকমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে নিজ বাড়িতে কাজ করার সময় একটি বিষধর সাপ হাবিবুর রহমানকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team