1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভাঙ্গুড়ায় দেড় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় দেড় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দেড় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ওই জাল পরিবহনের দায়ে মিলন(৩৬) নামে এক যুবককে ৫ টাকা অর্থদণ্ড ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নৌবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের অনিলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আজম ও থানার এসআই এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ এর ৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় লক্ষাধিক টাকার তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস ও জাল পরিবহনের দায়ে এক যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তবে ঘটনাস্থলে জাল ব্যবসায়ী হরিপদকে না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team