1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভক্তের কাণ্ড! মাথায় মেসির ট্যাটু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ভক্তের কাণ্ড! মাথায় মেসির ট্যাটু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কবিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। পুরো বিশ্ব ভাসছে ফুটবল উন্মাদনায়। সমর্থদের মধ্যে তর্ক-বিতর্কের যেন শেষ নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এ বিশ্বের তারকা খেলোয়াড়দের চমক দেখতে মুখিয়ে আছেন পুরো ফুটবর মহল। ফুটবলের হাত ধরে কেউ আর্জেন্টিনা কিংবা কেউবা ব্রাজিলই হয়ে গেছেন। নীল-আকাশি আর হলদসহ বিভিন্ন রঙের জার্সিতে মেতে উঠেছেন সমর্থকরা। শুধুমাত্র পতাকাই নয় চুলের কাটেও চলে এসেছে এই উন্মাদনা।

লিওনেল মেসির ডাই-হার্ড ফ্যান রাশিয়া বিশ্বকাপের আগে পছন্দের দলকে সমর্থন করতে মাথার পিছনে আঁকিয়ে ফেললেন মেসির ট্যাটু। সাইবেরিয়ার এই ফুটবলপ্রেমী হেয়ার স্টাইলিং স্যালঁ-এ গিয়ে তৈরি করে ফেললেন এই ট্যাটু।

এ ব্যাপারে হেয়ার স্টাইলিং স্যালঁ-র ট্যাটু শিল্পী মারিও জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। গতানুগতিকতা বাইরে এসে তিনি একটু অন্য রকম করতে চেয়েছেন। মেসির এই ট্যাটু লোকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, মাথায় ট্যাটু করাটা খুব জটিল কাজ। এটি করতে পাঁচ থেকে সাত ঘন্টা লেগেই যায়।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team