1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০১৯

খবর২৪ঘণ্টা.কম: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এরশাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। রোববার ভোরে ওই উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৫ নং মেইন পিলারের ২ নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদুল হক বুড়িমারী ইসলামপুর এলাকার এছানুল হকের ছেলে। পাটগ্রাম থানার ওসি মনসুর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন এশাদুল হকসহ একদল গরু ব্যবসায়ী। এ সময় বিএসএফ’র একটি টহল দল তাদের গুলি করেন। ওই গুলিতে এশাদুল হক গুরুত্বর আহত হলে তার সঙ্গীরা তাকে নিয়ে পালিয়ে আসে। মামলার ভয়ে এরশাদুলের পরিবার তাকে গোপনে রংপুরের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু ঘটে।

৬১-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র বুড়িমারী ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, লোক মুখে বিষয়টি শুনতে পেয়েছি। বিজিবি’র পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি মনসুর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team