1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএনপির সাবেক এমপি নাদিম গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বিএনপির সাবেক এমপি নাদিম গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

রাজশাহীতে খুনের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন খুনের মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান তিনি।

এদিকে উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না থাকলেও আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মী সভায় যোগ দেন তিনি।

এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম জানান, বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team