1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাসযাত্রীর হাঁটুর পেছনে বিশেষ কৌশলে লুকানো ৪০০ ইয়াবা উদ্ধার, নারী গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বাসযাত্রীর হাঁটুর পেছনে বিশেষ কৌশলে লুকানো ৪০০ ইয়াবা উদ্ধার, নারী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসে এক নারীর হাঁটুর পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় সরিফা বিবি (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকেল সোয়া ৩টার মধ্যে উপজেলার জিয়াগঞ্জ এলাকার জিয়া নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আক্কেলপুর-বগুড়াগামী বিসমিল্লাহ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-জ-১১-২৩৪১।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদকের চালান ওই পথে পাচার করা হবে। তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে বাসের ইঞ্জিন কভারের সামনের পাশে টিকিটবিহীন যাত্রী হিসেবে বসা সরিফা বিবির দেহ তল্লাশি করে। এ সময় তার ডান হাঁটুর পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় দুইটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৪০০টি কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪০ গ্রাম।

এ ছাড়া একটি টার্কিস ব্লু রঙের অ্যাংলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত সিমসংবলিত সিম্ফনি এ৩০ মডেলের একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতার সরিফা বিবি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি জোরদার থাকায় তাদের অপতৎপরতা প্রতিহত করা সম্ভব হচ্ছে। উদ্ধার হওয়া এই ইয়াবার চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে বগুড়ায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার উৎস ও সম্ভাব্য পাচারচক্র সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team